প্রকাশিত: Wed, Mar 1, 2023 10:31 AM আপডেট: Thu, Jun 4, 2026 11:58 PM
ভারতে বিএনপি নেতা সালাউদ্দিন বেকসুর খালাস দেশে ফেরত পাঠাতে সিলং আদালতের নির্দেশ
মাছুম বিল্লাহ: অবৈধ অনুপ্রবেশের দায়ে ৮ বছর আগে ভারতের মেঘালয়ে আটক হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তাকে দেশে ফেরত পাঠাতে মঙ্গলবার মেঘালয়ের রাজধানী শিলংয়ের আপিল আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশনা দিয়েছেন । তবে কবে নাগাদ তাকে দেশে ফেরত পাঠানো হবে তা এখনও নিশ্চিত নয়।
সালাহউদ্দিন আহমেদ আমাদের নতুন সময়কে জানান, আগেই আদালত আমাকে বেকসুর খালাস দিয়েছিলেন। পরে এদেশের সরকার তার বিরুদ্ধে আপিল করে। মঙ্গলবার আপিল বিভাগের রায়েও আমাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বাংলাদেশে ফেরার বিষয়ে ভারত সরকারকে আদালত নির্দেশনা দিয়েছেন।
কবে নাগাদ দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো আজই দেশে ফিরতে চাই। দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে আছি। আদালতের নির্দেশনা মেনে কখন ভারত সরকার ফেরত পাঠাবে সেটার অপেক্ষায় আছি।
২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাহউদ্দিনকে উদ্ধারের পর সেখানকার একটি মানসিক হাসপাতালে ভর্তি করে। এর পরদিন তাকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়।
বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখায় মেঘালয় থানা পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী